জাতীয়

এবার পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি, আইজিপির প্রজ্ঞাপন জারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম

এবার পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি, আইজিপির প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে এসবির অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুর জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। মিশন শেষে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ খানকে বাগেরহাটের মোরেলগঞ্জ সার্কেলে এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেলে পদায়ন করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দপ্তরে এবং ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার তারিফ তলিফকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যথায় ৩০ জুলাই থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।