জাতীয়
হাম পরিস্থিতি উদ্বেগজনক: একদিনে আরও ৮ শিশুর মৃত্যু
দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯ জনে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনই হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই সঙ্গে সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তারা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে, যাতে দ্রুত ও কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায়।