জাতীয়

পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম

পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

পাঁচ দিনের সরকারি সফরে শান্তিরক্ষা মিশন এলাকা দক্ষিণ সুদান ও আবেইতে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৮ আগস্ট) তিনি এ সফরে রওনা হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর জানায়, সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন।

এছাড়া তিনি উভয় অঞ্চলের রাষ্ট্রীয় এবং মিশন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন বলে জানানো হয়েছে।

এই সফরের মাধ্যমে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি সদস্যদের কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন সেনাবাহিনী প্রধান।