জাতীয়

মোদির জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, জবাব কি বললেন ভারতের প্রধানমন্ত্রী?


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম

মোদির জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, জবাব কি বললেন ভারতের প্রধানমন্ত্রী?
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তারেক রহমান। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে ভারতের জনগণের সেবায় নরেন্দ্র মোদির পথচলা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি শুভেচ্ছাবার্তাও প্রকাশ করা হয়।

তারেক রহমানের শুভেচ্ছাবার্তার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নরেন্দ্র মোদি লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উষ্ণ শুভেচ্ছার জন্য তিনি কৃতজ্ঞ। তার আন্তরিক কথাগুলো তিনি গভীরভাবে মূল্যায়ন করেন বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর ছিল নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে ভারতের গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন তিনি।