জাতীয়
ডিএমপিতে ২ এডিসি ও ৩ এসির বদলি
ঢাকা মহানগর পুলিশের দুইজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও তিনজন সহকারী পুলিশ কমিশনারকে বদলি করে হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে তাদের বদলি করা হয়।
আদেশ অনুযায়ী, পিওএম-দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিঅ্যান্ডআরএইচআরডি বিভাগে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম-দক্ষিণ বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যদিকে আরেক আদেশ, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-শাহবাগ জোন) মেহেদি হাসান শাকিলকে রমনা বিভাগের নিউমার্কেট জোনে বদলি করা হয়েছে। নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ-গুলশানকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমে বদলি করা হয়েছে।
এ ছাড়াও সহকারী পুলিশ কমিশনার মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্রাফিক-রমনা বিভাগের শাহবাগ জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।