জাতীয়

সরকারি কর্মকর্তাদের টানা ৭ দিনের ছুটি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

সরকারি কর্মকর্তাদের টানা ৭ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা সাত দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তারা এ ছুটি ভোগ করতে পারবেন।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর মঙ্গলবার। এদিন মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। ফলে দুর্গাপূজায় মূল সরকারি ছুটি দুই দিন।

এর পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে দুই দিনের ঐচ্ছিক ছুটি। ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে তারা এ দুই দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হবে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।