জাতীয়

ট্রাম্পের আয়োজিত নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম

ট্রাম্পের আয়োজিত নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়েছিল।

শনিবার (৩ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে অনুষ্ঠিত ওই নৈশভোজে অংশগ্রহণের মুহূর্তের ছবি প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।