রাজনীতি

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১১:৩৬ এএম

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ–এর সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ছিলেন।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন মোশাররফ হোসেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন অভিজ্ঞ সংগঠক ও প্রবীণ নেতা হিসেবে পরিচিত ছিলেন।