রাজনীতি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। আজ রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার দেশের চলমান জ্বালানি সংকট এবং এর ফলে সৃষ্ট সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে বক্তব্য দেবেন।

দলীয় সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।