রাজনীতি

গণঅভ্যুত্থান স্মরণে দুইদিন বিজয় র‌্যালি করবে বিএনপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৬:৩০ পিএম

গণঅভ্যুত্থান স্মরণে দুইদিন বিজয় র‌্যালি করবে বিএনপি
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের স্মরণে আগামী ৫ ও ৬ আগস্ট দেশব্যাপী বিজয় র‌্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৪ আগস্ট) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সব থানা ও উপজেলায় বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। আর বুধবার (৬ আগস্ট) র‌্যালি হবে সব জেলা ও মহানগরে।

ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ আগস্ট (বুধবার) বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি বের করা হবে।

এ উপলক্ষে ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে র‌্যালিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।