রাজনীতি
চিকিৎসার জন্য পরিবারসহ ব্যাংকক গেলেন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি রওনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে রয়েছেন। পরিবারসহ ব্যাংককে পৌঁছে চিকিৎসা নেবেন তিনি।
এর আগে ১৫ আগস্ট বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন স্ত্রী ও ছেলেকে নিয়ে লন্ডন যান চিকিৎসার উদ্দেশ্যে।
এ ছাড়া বর্তমানে স্ত্রীসহ চিকিৎসার জন্য ব্যাংকক অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজনীতি নিয়ে আরও পড়ুন