রাজনীতি

নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৪:০০ পিএম

নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্য, ব্যবহার এবং শব্দচয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “আমার কথায় বা আমার কোনো অযৌক্তিক ব্যবহারে কিংবা শব্দচয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমি দুঃখিত।”

তিনি আরও বলেন, “আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে ভালো হতো। কিন্তু দিনশেষে আমি একজন মানুষ, আর মানুষের ধৈর্যেরও একটা সীমা আছে। দীর্ঘদিন ধরে যখন কেউ ট্রলড হতে থাকে, তখন একসময় মনে হয় জবাব দেওয়া উচিত। তবে সেটা না হলেই ভালো হতো।”

রুমিন ফারহানার এই বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। কেউ একে তার ইতিবাচক আত্মসমালোচনা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি সাম্প্রতিক সমালোচনার প্রেক্ষিতে দেওয়া একটি কৌশলগত মন্তব্য।