রাজনীতি

ডাকসু ও জাকসুতে পরাজিত শক্তির ভোটে একটি দল বিজয়ী: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

ডাকসু ও জাকসুতে পরাজিত শক্তির ভোটে একটি দল বিজয়ী: রিজভী
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পরাজিত পক্ষের ভোটে এক দল জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মনে করেন, রাজনৈতিক অঙ্গনে এ সাফল্য ভবিষ্যতে তাদের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও মন্তব্য করেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আসলে একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যানের অংশ।

অনুষ্ঠান শেষে রুহুল কবির রিজভী হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ও ক্যান্সার আক্রান্ত মাওলানা এনামুল হাসান ফারুকীর হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তুলে দেন।