রাজনীতি

নতুন মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম

নতুন মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা
ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ধারাবাহিকভাবে ফোন ও বার্তার মাধ্যমে শপথে উপস্থিত থাকার জন্য ডাকা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন পর্যায়ের নেতা–নেত্রীদের।

দলীয় সূত্রে জানা গেছে, এবার পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে একটি বড় আকারের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূর্ণমন্ত্রী হিসেবে যাঁরা ডাক পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ, আফরোজা খানম (রিতা), মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।

এ ছাড়া প্রতিমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এমএ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

দলীয় ও প্রশাসনিক সূত্রগুলো জানায়, বিকেলেই নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অধীনে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।