রাজনীতি
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক
ছবি: সংগৃহীত
বুকে ব্যথা নিয়ে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
শুক্রবার (১০ জুলাই) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বগুড়ায় নিজ বাসায় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। পরে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
ফেসবুক পোস্টে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। একই সঙ্গে তার আশু আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
রাজনীতি নিয়ে আরও পড়ুন