রাজনীতি

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ করতে হবে: রাশেদ খাঁন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ করতে হবে: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখতে হলে ভারতকে সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ করতে হবে। দুই দেশের সম্পর্ক মর্যাদা, পারস্পরিক স্বার্থ ও মূল্যায়নের ভিত্তিতে নির্ধারিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী-স্ত্রীর মতো কিংবা রাখি বাঁধার সম্পর্ক। এখন আওয়ামী লীগ নেই। বাংলাদেশের নেতৃত্বে বিএনপি। তাই ভারতের উচিত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা।

রাশেদ খাঁন আরও বলেন, ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করতে চায়। এটি প্রশংসনীয় মনোভাব।

ভারত ইতোমধ্যে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।