রাজনীতি

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী
ছবি: সংগৃহীত

দেশে চলমান গ্যাস সংকট আগামী সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতিকে বৈশ্বিক সংকট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি একটি বৈশ্বিক সংকট। তবে সরকার হাত গুটিয়ে বসে নেই এবং পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

গ্যাস সরবরাহ নিয়ে রিজভী বলেন, আগামী সপ্তাহের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদী।

সরকার ও বিএনপি একে অপরের সহযোগী বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকারের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দেশের চলমান বিভিন্ন সংকট দ্রুত সমাধান হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন রুহুল কবির রিজভী।