রাজনীতি

শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না: নাসীরুদ্দীন পাটোয়ারী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১০:২৩ পিএম

শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না: নাসীরুদ্দীন পাটোয়ারী
নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, শিক্ষার্থীরা যেদিকে যাবে, আমাদেরও সেদিকেই যেতে হবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া উচিত।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা মডেল মসজিদে মাইলস্টোন কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পাটোয়ারী।

তিনি বলেন, “শিক্ষার্থীরা একটি ন্যায্য দাবির পক্ষে রাস্তায় নেমেছে। আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। পরীক্ষা স্থগিতের দাবি তারা তুলেছে—আমরা সেটিও সমর্থন করি।”

নাসির উদ্দীন আরও বলেন, “সরকার ও দেশের জনগণের প্রতি আমাদের আহ্বান, শিক্ষার্থীরা যেদিকে যাচ্ছে, দেশের ভবিষ্যতের কথা ভেবে আমাদেরও সেদিকেই যেতে হবে। তাদের কথা না শুনে উপেক্ষা করা হলে ক্ষতি আমাদেরই হবে।”

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।