রাজনীতি
বগুড়াবাসীকে ফোনে অভিনন্দন জানালেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটের ব্যবধানে জয়ী হওয়ায় বগুড়াবাসীকে ফোন করে দলমত নির্বিশেষে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আমাদের আগামীর প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফোন করে বগুড়াবাসীকে দলমত নির্বিশেষে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন।
তিনি আরও বলেন, ১৮ বছরে উন্নয়নবঞ্চিত বগুড়া এখন আলোর মুখ দেখবে। শুধু বগুড়া নয় সারাদেশে উন্নয়ন হবে। আমি তারেক রহমানের বার্তা জেলার সবাইকে পৌঁছে দিয়েছি।
উল্লেখ্য, বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তারেক রহমান।