রাজনীতি

ইমার্জেন্সি থেকে সিসিইউতে মাহমুদুর রহমান মান্না


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম

ইমার্জেন্সি থেকে সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ইমার্জেন্সি বিভাগ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তাকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ মুহূর্তে তার কোনো ব্যথা নেই এবং সামগ্রিকভাবে ভাইটাল সাইন স্বাভাবিক পর্যায়ে রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আপাতত একদিন সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে। শনিবার (১৭ জানুয়ারি) প্রয়োজনীয় আরও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

এদিকে, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব জানান, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে মাহমুদুর রহমান মান্নাকে দ্রুত বিএমইউ হাসপাতালে নেওয়া হয়। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।