সারাদেশ

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. আবুল কালাম শেখ।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ বলেন, এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগে তিনি দায়িত্বশীলদের জানিয়ে দেন, এ দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় এবং তিনি পদত্যাগ করছেন।

তিনি বলেন, পদত্যাগের বিষয়টি এলাকার সাধারণ মানুষ জানতেন না। এ কারণে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি সবাইকে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। আজ থেকে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন।

আবুল কালাম শেখ আরও বলেন, তার ওপর কোনো চাপ নেই, ভয়ভীতিও নেই। তিনি নিজ ইচ্ছায় পদত্যাগ করেছেন। সভাপতির দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় বলেই নিজের সিদ্ধান্তে এ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।