সারাদেশ

কক্সবাজারে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

কক্সবাজারে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। শুক্রবার ২০ নভেম্বর দুপুরের পর উপজেলার দক্ষিণ মিঠাছড়ি-উমখালী সড়কের একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কক্সবাজারগামী একটি ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের তীব্রতায় অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনাস্থলেই দুই ভাই-বোনের মৃত্যু হয়। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারজনে।