সারাদেশ

চুয়াডাঙ্গায় শিক্ষার মান উন্নয়নে সুধী সমাবেশ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম

চুয়াডাঙ্গায় শিক্ষার মান উন্নয়নে সুধী সমাবেশ
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার সদর উপজেলার সড়াবাড়ীয়া বিদ্যালয়ে শিক্ষারমান উন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের কুফল ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজের সভাপতিত্বে সুধী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী। প্রধান আলোচক  ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। 
সহকারী প্রধান শিক্ষক রবিউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর, সাবেক প্রধান শিক্ষক আনিসুর রহমান, সড়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, গহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা প্রমুখ।