সারাদেশ

ঝিনাইদহে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ৪


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৩:১৯ পিএম

ঝিনাইদহে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ৪
ছবিঃ সংগৃহিত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ওমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন।  

আজ শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে খড়িবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- খড়িবাড়ি গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু (২২), সুনিল বিশ্বাসের ছেলে সমির (৪০)।  গুরুতর আহতদের মধ্যে রনজিৎকে (৭০) শৈলকুপা ও অন্য তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতরা সকালে মাঠে পেয়াজখেতে কাজ করতে যান। দুপুর ১২টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসসহ বজ্রপাত শুরু হয়। এ সময় আহত হন ৬ জন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

হতাহতের খবর নিশ্চিত করেছেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল মামুন।

এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, বজ্রপাতে খড়িবাড়িয়া গ্রামের দুই কৃষকের মৃত্যুর ঘটনা ঘটনা ঘটেছে বলে শুনেছি।