সারাদেশ

সাভারে শিশু ধর্ষণচেষ্টা, মাদ্রাসার প্রধান শিক্ষক আটক 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম

সাভারে শিশু ধর্ষণচেষ্টা, মাদ্রাসার প্রধান শিক্ষক আটক 
ছবিঃ সংগৃহীত

সাভারে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। 
 
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে ওই মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুকে মাদ্রাসার ভেতর ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকারে বিষয়টি জানাজানি হয়। এমন অভিযোগের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা পুলিশকে খবর দিলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। 

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে সাভার থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানায় পুলিশ। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।