সারাদেশ
নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটক হেনস্তার ঘটনায় টিকটকার আটক
নওগাঁর বদলগাছীতে পাহাড়পুর বৌদ্ধবিহারে এক চীনা পর্যটককে হেনস্তা করে টিকটকের জনঢ ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে টুরিস্ট পুলিশ।
এ ঘটনায় সোমবার (২২ জুন) দুপুরে একজন কন্টেন্ট ক্রিয়েটর কে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আটক যুবকের নাম আব্দুল মাবুত। তিনি জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত।
৩০ সেকেন্ডের ঔই ভিডিওতে দেখা যায়, বিদেশী পর্যটক কে আব্দুল মাবুত নামে এক যুবক প্রশ্ন করছে,বাংলা ভাষা যে কঠিনের কঠিন, কিচ্ছু বোঝে না। আচ্ছা বিয়া সাধি করেন নি,খালি হাসে। বাচ্চা কয়টা,তাও হাসে। বাসা কোথায়,গালামুনা কি রে,শোনেন আমার এই ছলটাকে একটু গালাও তো,হারামজাদা,বদমায়েশ ওমা কিচ্ছু বোঝে না। এমন হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে শুরু হয় তীব্র সমালোচনা।
এ বিষয়ে টুরিস্ট পুলিশ থেকে জানা যায়, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাঁকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
টুরিস্ট পুলিশ আরো জানায়, সম্প্রতি পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক চীনা পর্যটকের সঙ্গে আপত্তিকর হেনস্তার অভিযোগ ওঠে। এ সময় ওই পর্যটকের ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর টুরিস্ট পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।
তাহির ইবনে মোহাম্মদ নয়ন নামে স্থানীয় একজন বাসিন্দা জানান, একজন বিদেশি পর্যটক আমাদের পাহাড়পুর বৌদ্ধ বিহারে হেনস্তা হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম। যা কোনভাবেই কাম্য নয়। একজন আটক হওয়ার খবর শুনলাম। জড়িতদের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
আরেক বাসিন্দা রেজাউন নবী স্যান্ডু বলেন,“পাহাড়পুর বৌদ্ধবিহারে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানাই। সেই সাথে যারা পাহাড়পুর বৌদ্ধ বিহারের সুনাম নষ্ট করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
তবে এ ঘটনায় আব্দুল মাবুত এর ছেলে রাফি জানান, আমার বাবা বিষয়টি বুঝতে পারে নি। মজার ছলে আমরা এই ভিডিও টি করেছি।”
এ বিষয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান মোহাম্মদ ফজলুল করিম জানান, পাহাড়পুর বৌদ্ধ বিহারের ব্যাপক সুনাম নষ্ট হয়েছে। এ ঘটনায় একজন কে আটক করা হয়েছে। বদলগাছী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
বদলগাছী থানার পরিদর্শক মো.নজরুল ইসলাম বলেন, পাহাড়পুর বৌদ্ধ বিহারে চীনা পর্যটককে হেনস্তার ঘটনায় একজন কে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।