সারাদেশ

নবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি, পুড়ে গেল ১১টি বাড়ি ও ৭ গরু


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পিএম

নবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি, পুড়ে গেল ১১টি বাড়ি ও ৭ গরু
ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরের নবাবগঞ্জে শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে রইচ উদ্দিন (৬২) নামে এক ব্যক্তি দগ্ধ হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পরপরই একটি ঘরে হঠাৎ শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বাড়িগুলোতে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ১১টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং পুড়ে মারা যায় ৭টি গরু। এ ঘটনার খবর পেয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান জানান, আগুনে ১১টি বাড়ি, ৭টি গরু এবং একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং খুব দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।