সারাদেশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১। ছবি: ঢাকাপ্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল মান্নান আকন্দ (খলিফা মান্নান) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের গরু হাটির সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল মান্নান আকন্দ ফুলবাড়ী ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। এলাকায় তিনি ‘খলিফা মান্নান’ নামেও পরিচিত ছিলেন।
সারাদেশ নিয়ে আরও পড়ুন