সারাদেশ

বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:২০ পিএম

বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর ও সীমান্তের জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। পরে তিনি বন্দর এলাকা ঘুরে দেখার পাশাপাশি দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জিরো পয়েন্ট পরিদর্শন করেন।

এ সময় সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। স্মৃতি ধরে রাখতে নিজের মুঠোফোনে ছবিও তুলতে দেখা যায় তাকে।

বাংলাবান্ধা পরিদর্শন শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে অনুদান এবং মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।