সারাদেশ

মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, পিতার মৃত্যুদণ্ড


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম

মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, পিতার মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যাকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার দায়ে পিতা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তোফায়েল আহমেদ জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের বাসিন্দা শরীফ আলী তার প্রতিবেশী সালেক মিয়াকে ফাঁসানোর পরিকল্পনা করেন। এর অংশ হিসেবে রাতে ঘুমন্ত অবস্থায় নিজের সাড়ে তিন বছরের মেয়ে রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন তিনি।

এ ঘটনায় শরীফ আলীর স্ত্রী নেকজান বিবি বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার পর আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন শরীফ আলী। সেই জবানবন্দি ও মামলার অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।