সারাদেশ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আওয়ামী লীগের পেট্রোল বোমা নিক্ষেপ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:২৫ এএম

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আওয়ামী লীগের পেট্রোল বোমা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার ২০ নভেম্বর ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটে যাওয়ার কথা রয়েছে।

প্রাথমিকভাবে এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সময় বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাবা ও মা উপস্থিত ছিলেন। তবে হামলায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শনে যান।