সোশ্যাল মিডিয়া
প্রেমিকার কথায় দুধ-সেভেন আপ দিয়ে গোসল, শপথবাক্য পাঠ করে ব্রাজিল ছাড়লেন যুবক
সারা দেশব্যাপী ব্রাজিলের সমর্থকরা চুরি, ছিনতাইসহ নানা অপরাধ করে জার্সি পরিহিত অবস্থায় ধরা পড়ায় ক্ষোভে ও বান্ধবীর কথায় বরিশালে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনা সমর্থক হয়েছেন এক শিক্ষার্থী।
আজ রবিবার (১৪ জুন) দুপুরে সরকারি ব্রজমোহন কলেজের জিরো পয়েন্টে বসে দুধ দিয়ে গোসল করেন ব্রাজিল সমর্থক তাওহীদ ইসলাম। এ সময় আর্জেন্টিনার সমর্থকরা তাকে সমর্থক হিসেবে বরণ করে নেয়।
তাওহীদ কলেজটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
তাওহীদ বলছিলেন, খেলায় হার-জিত থাকবে সেটা স্বাভাবিক; কিন্তু দেশব্যাপী ব্রাজিলের জার্সি পরা চোর ধরা পড়ায় মর্মাহত আমি। শুধু চুরি নয় ব্রাজিলের সমর্থকরা তাদের জার্সি পরে ইভটিজিংও করছে। এ কারণে আমার বান্ধবীরা আমাকে লজ্জা দেয়। তাই বান্ধবীর কথায় অনুপ্রাণিত হয়ে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ করে আর্জেন্টিনায় যোগ দিয়েছি।
ঘটনাস্থলে উপস্থিত আকিবুল ইসলাম জানিয়েছেন, দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে এবং শপথবাক্য পাঠ করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগ দিয়েছে তাওহীদ। আমরা তাকে স্বাগত জানিয়েছি।