খেলা
চমক রেখে এশিয়া কাপের ১৭ সদস্যের দল ঘোষণা আফগানিস্তানের
আসন্ন এশিয়া কাপের জন্য রশিদ খানের নেতৃত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলের মূল কাঠামো গঠিত হয়েছে শক্তিশালী স্পিন আক্রমণের উপর, যেখানে অধিনায়ক রশিদ খানসহ নুরু আহমেদ, মুজিব উর রহমান, এএম গাজানফর এবং মোহাম্মদ নবিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে পরিচিত আফগানিস্তান ২০২৫ সালে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। গত ১২ মাসে তারা মাত্র ৩টি টি-টোয়েন্টি খেলেছে, সেটাও জিম্বাবুয়ের বিপক্ষে।
জিম্বাবুয়ে সফরের দল থেকে টপঅর্ডার ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাই এবং ব্যাটিং অলরাউন্ডার জুবাইদ আকবরি বাদ পড়েছেন। রিজার্ভ বেঞ্চে চলে গেছেন নানগেলিয়া খারোতে। নতুন দলে এসেছে টপঅর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান, অলরাউন্ডার শরাফুদ্দিন আশরাফ এবং বিস্ময় স্পিনার এএম গাজানফর।
এশিয়া কাপে আফগানিস্তান ‘বি’ গ্রুপে খেলবে, যেখানে তার প্রতিপক্ষ বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, ওমান, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
আফগানিস্তানের এশিয়া কাপ স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, দারউইশ রসুলি, সেদিকুল্লাহ অতল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শরফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসাক, মুজিব উর রহমান, এএম গাজানফর, নুর আহমেদ, ফরিদ আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি।
রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নানগেলিয়া খারোতে, আবদুল্লাহ আহমেদজাই।