খেলা
আচমকা নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করলেন রাজ্জাক
ছবি: সংগৃহীত
জাতীয় দলের নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন আব্দুর রাজ্জাক। আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে আজ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি।
এর আগে সকালে বিসিবিতে পদত্যাগপত্র জমা দেন সাবেক এই স্পিনার।
গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে ছিলেন আব্দুর রাজ্জাক। তবে আচমকা নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক এই স্পিনার। বিসিবির নির্বাচনে অংশ নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ক্যাটাগরি- ১ থেকে নির্বাচন করবেন রাজ্জাক।
খেলা নিয়ে আরও পড়ুন