খেলা
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল
সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না দেশের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১ অক্টোবর তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
একসময় সরাসরি বোর্ডে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন তামিম। বিশেষ করে ক্রিকেট অপারেশনে অবদান রাখতে চেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হলো না।
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৬ অক্টোবর। তামিম না থাকায় নির্বাচনে পরিচালক পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতার চিত্র পাল্টে যেতে পারে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, এতে অন্য প্রার্থীদের সুযোগ বাড়বে।
খেলা নিয়ে আরও পড়ুন