খেলা

এইচএসসিতে ফেল করলেন টাইগ্রেস পেসার মারুফা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০২:৩২ পিএম

এইচএসসিতে ফেল করলেন টাইগ্রেস পেসার মারুফা
মারুফা আক্তার। ছবি: সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। ভারতের মাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে যেখানে তার মূল মনোযোগ ক্রিকেটে, সেখানেই একদিকে পেলেন দুঃসংবাদ।

ভূগোল বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন এই তরুণ ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) ভাইস প্রিন্সিপাল শামীম। তিনি বলেন, "ভূগোল বিষয়ে মারুফা ফেল করেছে বলে ফলাফলে দেখা যাচ্ছে। আমরা কলেজ থেকে বোর্ডে পুনঃনিরীক্ষার আবেদন করব।"

মারুফা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন বিকেএসপি থেকে। সেখানে আরও অনেকে পরীক্ষায় অংশ নেন, যাদের মধ্যে ৬ জন জিপিএ-৫ পেয়েছেন।

বিকেএসপি সূত্র জানায়, বাস্কেটবল খেলোয়াড় শাহরিয়ার সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস এবং অ্যাথলেটিকসের মাসুম মোস্তফাও জিপিএ-৫ পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।