খেলা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বে লিটন দাস


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:০৫ পিএম

অধিনায়কত্ব হারালেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বে লিটন দাস
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। তার পরিবর্তে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস।

আজ বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে মিরাজের পারফরম্যান্স ও নেতৃত্ব নিয়ে সমালোচনা বাড়ে। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের পরাজয়ের পর তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এরপর থেকেই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন চলছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লিটন দাস এখন থেকে বাংলাদেশের সাদা বলের দুই সংস্করণ—ওয়ানডে ও টি-টোয়েন্টি—দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন।

এদিকে, মেহেদী হাসান মিরাজ সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছিলেন। তবে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরে যোগ দেওয়ার জন্য টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে এসেছেন এই অলরাউন্ডার।