রাজধানী
মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ আগুন (ভিডিও)
ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
এছাড়া আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে তীব্র যানজটের কারণে সব ইউনিট এখনো পৌঁছাতে পারেনি।
বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তথ্য জানানো হবে।
রাজধানী নিয়ে আরও পড়ুন