রাজধানী
রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
প্রতীকী ছবি
রাজধানীর কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ প্রথম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আসে।
ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের উৎস কী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, আর হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
রাজধানী নিয়ে আরও পড়ুন