রাজধানী

বনানীতে তিনতলা থেকে ফেলে গৃহকর্মীকে হত্যা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম

বনানীতে তিনতলা থেকে ফেলে গৃহকর্মীকে হত্যা
ছবিঃ সংগৃহিত

বনানীতে একটি বহুতল ভবনের তিনতলা থেকে ফেলে এক গৃহকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ রবিবার (০৮ মার্চ) বনানীর একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ওই গৃহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার ভেতরে কোনো ঘটনার জেরে ওই গৃহকর্মীকে তিনতলা থেকে ফেলে দেওয়া হয়েছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।