রাজধানী

ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম

ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে
ছবিঃ সংগৃহিত

ইরান-ইসরায়েল যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে।

আজ সোমবার (০৯ মার্চ) সকালে এমিরেটস ইকে ৫৮২ নম্বর ফ্লাইটযোগে তার মরদেহ ঢাকায় আনা হয়।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে ঢাকা এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।

এছাড়াও দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাগণ বিমানবন্দরে উপস্থিত ছিলেন। 

পরিবারের সদস্যরা জানায়, মরদেহ বিমানবন্দর থেকে সিলেটের মৌলভীবাজারে নিয়ে যাওয়া হবে এবং গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, ঢাকা থেকে সিলেট পর্যন্ত মরদেহের পরিবহন ও সমন্বয় সার্বিকভাবে তারা নিশ্চিত করবে।