রাজধানী
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর
ছবি: সংগৃহীত
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্টুডিওর সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি এবং কক্ষের অন্যান্য জিনিসপত্র লুটপাট করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে তছনছ করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ছোরাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রাজধানী নিয়ে আরও পড়ুন