ক্যারিয়ার
ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে ‘টপ টেন জিনিয়াস’ সম্মাননা প্রদান
সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে দেশে প্রথমবারের মতো “‘টপ টেন জিনিয়াস’ ইন্টার্ন ডক্টরস সম্মাননা -২৫ আয়োজন করেছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা–মে ২০২৫ এ শীর্ষস্থানীয় ১০ জন মেধাবী ইন্টার্ন চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ তুলে দেয়া হয়।
মেধাতালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া শিক্ষার্থীরা হলেন,
১ম হয়েছেন ডা. উমাইর আফিফ, ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩২০, ২য় হয়েছেন ডা. তাহমিদ মিহদা ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩১৯, ৩য় হয়েছেন, ডা. জান্নাতুল ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১৩০৭, ৪র্থ হয়েছেন, ডা. মিথিলা ফারজানা, ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৯৩, ৫ম হয়েছেন, ডা. ইফফাত আমান অত্রি, মুগদা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮৬ , ৬ষ্ঠ হয়েছেন, ডা. এ. আর. জান্নাতুল নাঈমা রশ্নি, ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৮২, ৭ম হয়েছেন, ডা. শাহ মোঃ ফরিদ উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৭৬, ৮ম হয়েছেন, ডা. পারমিতা দেবনাথ, ময়মনসিংহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৭৫ (যুগ্ম), ৮ম হয়েছেন, ডা. কাজী জান্নাতুল শশীপ্রভা, ময়মনসিংহ মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৭৫ (যুগ্ম), ১০ম হয়েছেন, ডা. স্টুটি রিমাল (নেপাল), ঢাকা মেডিকেল কলেজ — প্রাপ্ত নম্বর ১২৬৮
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ক্রমেই বিশ্বমানের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের মেধাবী তরুণ চিকিৎসকরাই আগামী দিনের স্বাস্থ্যসেবার নেতৃত্ব দেবেন। তাদের এই সাফল্য জাতিকে আরও আশাবাদী করে তোলে।”
তিনি এমন উদ্যোগ গ্রহণের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালকে আন্তরিক ধন্যবাদ জানান।
এছাড়াও স্বাগত বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং এ সম্মাননার প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী
বলেন, “চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. মো: মোস্তাক আহাম্মদ, ডিন, চিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, অধ্যক্ষ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ; বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিতার্কিক ডাঃ আব্দুন নূর তুষার এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ একেএম খালেকুজ্জামান দীপু।