অর্থনীতি

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে দুপুরে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১০:১৮ এএম

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে দুপুরে
ছবি: সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কমবে- সে সিদ্ধান্ত জানা যাবে আজ রোববার (২ নভেম্বর)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ এক মাসের জন্য নতুন দামের ঘোষণা দেবে।

বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এলপিজির নতুন খুচরা মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর সঙ্গে একই দিনে ঘোষণা করা হবে অটোগ্যাসের নতুন দামও।

এর আগে সর্বশেষ ৭ অক্টোবর এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়। একই দিন অটোগ্যাসের দামও প্রতি লিটার ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা (মূসকসহ) নির্ধারণ করা হয়েছিল।

২০২৪ সালে এখন পর্যন্ত এলপিজি ও অটোগ্যাসের দাম ৭ দফায় বেড়েছে এবং ৪ দফায় কমেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বাড়ানো হয়; আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে কমানো হয়। গত বছরের ডিসেম্বরে দাম ছিল অপরিবর্তিত।

আজকের ঘোষণার মধ্য দিয়ে নভেম্বর মাসের জন্য নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।