অর্থনীতি

ভরিতে সোনার দাম বাড়ল ৩,৪৫৩ টাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম

ভরিতে সোনার দাম বাড়ল ৩,৪৫৩ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।

শনিবার (১৩ ডিসেম্বর) বাজুসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম রোববার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে এই সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ৪ হাজার ৫৭২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।