শিক্ষা

আগামী শিক্ষাবর্ষেও স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:২৯ পিএম

আগামী শিক্ষাবর্ষেও স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষেও (২০২৬) লটারি পদ্ধতিতেই ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষক ও অভিভাবকদের একাংশ ভর্তি পরীক্ষার পক্ষে মত দিলেও, শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় চাপ এড়াতে লটারি পদ্ধতিই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিগগিরই লটারি পদ্ধতি বহাল রেখে নতুন ভর্তি নীতিমালা প্রকাশ করবে।

বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

এর আগে ভর্তি প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়া হবে কি না, তা নিয়ে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল। অনেকেই শিক্ষার মান যাচাইয়ের জন্য ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার দাবি জানালেও, শিক্ষা মন্ত্রণালয় মনে করে— “লটারি পদ্ধতি শিক্ষায় সমতা ও সুযোগের ভারসাম্য বজায় রাখে।”

২০২১ সাল থেকে দেশে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে পরীক্ষা বাতিল করে লটারি পদ্ধতি চালু করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মতে, এ পদ্ধতি দুর্নীতি ও অস্বচ্ছতা কমিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমঅধিকার নিশ্চিত করেছে।