বিনোদন

নয়ন-তারা হলেন তৌসিফ-তিশা


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৪ এএম

নয়ন-তারা হলেন তৌসিফ-তিশা

এক সুন্দরীর পেছনে বিস্তীর্ণ সরিষা ক্ষেতের মধ্যে ছুটছে নয়ন। তার মুখে হাসি। মেয়েটার কাছে এসে যখনই মুখ দেখতে যাবে, তখনই নয়নের বাবা ঘুম থেকে ডেকে তোলে! এটা নয়নের স্বপ্ন। প্রতিদিন স্বপ্নের ঠিক এই মুহূর্তে তার বাবা ঘুম ভেঙে দেয়!

স্বপ্ন গল্পের শুরু হলেও বাস্তবে একটা সময় নয়ন খুঁজে পায় তার স্বপ্নের তারাকে। এমনটি গল্প নিয়ে সিএমভি’র ব্যানারে ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘অন্তহীন’। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান।

এতে নয়ন চরিত্রে তৌসিফ মাহবুব আর তারা চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, টুনটুনি খালা, শাহবাজ সানি, কাজল প্রমুখ।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, নাটকটি উন্মুক্ত হবে বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এএম/এমএমএ/