বিনোদন

মন্দিরে প্রাক্তনের পাশে বসে বর্তমান প্রেমিকার নামে পূজা দিলেন দেব


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৬:৩১ পিএম

মন্দিরে প্রাক্তনের পাশে বসে বর্তমান প্রেমিকার নামে পূজা দিলেন দেব
ছবি: সংগৃহীত

অবশেষে বহু প্রতীক্ষার পর মুক্তি পেল দেব ও শুভশ্রী গাঙ্গুলীর নতুন সিনেমা ‘ধূমকেতু’। মুক্তির আগেই ছবির তারকা জুটি আশীর্বাদ নিতে হাজির হয়েছিলেন নৈহাটির জাগ্রত দেবী বড়মার মন্দিরে। তবে পূজার সময় ঘটে গেল এক দৃশ্য, যা এখন রীতিমতো ভাইরাল।

মন্দিরে দেবকে প্রশ্ন করা হয়, কার নামে পূজা দিতে চান? তিনি একে একে মায়ের, বাবার ও দিদির নাম বলেন। এরপর একটু থেমে নেন রুক্মিণী মৈত্রের নাম, যিনি বর্তমানে তার প্রেমিকা।

dev suvasree1_Dhakaprokash.jpg

গোত্র জানতে চাওয়া হলে দেব হেসে বলেন, ‘গোত্র মা জানেন।’ মজার বিষয়, তখন তার পাশেই বসেছিলেন প্রাক্তন সহ-অভিনেত্রী শুভশ্রী, যিনি এই দৃশ্য দেখে হাসি চাপতে পারেননি।

এই মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা ও হাস্যরসের ঝড়। কেউ বলছেন, ‘এমন সাহস শুধু বাঙালি নায়কই দেখাতে পারে’, আবার কেউ লিখছেন, ‘এই দৃশ্য তো সিনেমাকেও হার মানায়।’

dev rukmini_Dhakaprokash.jpg

মন্দিরের আরও কিছু মুহূর্তে দেখা গেছে দেব-শুভশ্রীকে একসঙ্গে ধূপ জ্বালাতে, শুভশ্রীকে ভিড় ঠেলে নিরাপদে গাড়িতে তুলতে, আবার কখনও ছাদে দাঁড়িয়ে একসঙ্গে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তে।

সব মিলিয়ে ‘ধূমকেতু’ মুক্তির আগেই দেব-শুভশ্রীর পুরনো অনস্ক্রিন রসায়ন যেন বাস্তবেও নতুন করে আলোচনায় এসেছে।