বিনোদন

মা হারালেন মেহের আফরোজ শাওন


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১১:৪৫ এএম

মা হারালেন মেহের আফরোজ শাওন
মায়ের সঙ্গে অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই দুঃখজনক খবর নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দেন, জান্নাতুল ফেরদাউস দান করেন এবং এই শোক সহ্য করার তৌফিক ও ধৈর্য আমাদের সবাইকে দান করেন।”

মেহের আফরোজ শাওন জানিয়েছেন, মরহুমার জানাজা দুই স্থানে অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা আসরের পর গুলশান আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা মাগরিবের পর তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।

 

Screenshot_42.png
ছবি: সংগৃহীত

শাওন সকলের কাছে দোয়ার অনুরোধ করেছেন। তিনি লিখেছেন, “দয়া করে তাকে আপনার দোয়ায় স্মরণ রাখবেন।”

shawon-2-Dhaka Prokah News-23-10-2025.jpg
মায়ের সঙ্গে অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি: সংগৃহীত

মেহের আফরোজ শাওন ও তার পরিবার এই দুঃখজনক সময়ে সকলের প্রার্থনা ও সমবেদনা কামনা করছেন।