বিনোদন
পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য, সমালোচনার চাপে দেশ ছাড়লেন টিকটকার
পোশাক নিয়ে বিতর্কের পর পাকিস্তানি টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সামিয়া হিজাব দেশ ছেড়ে চলে গেছেন। বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন।
পাকিস্তানের সাম্মা টিভির প্রতিবেদনে বলা হয়, সামিয়া ছোট পোশাক পরায় সমালোচনার মুখোমুখি হন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, “আমার পোশাক ছোট হচ্ছে তোমাদের ছোট মানসিকতার কারণে।”
ভিডিও বার্তায় সামিয়া বলেন, “সমাজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং নেতিবাচক মন্তব্যের কারণে পাকিস্তান ছেড়ে যেতে বাধ্য হয়েছি। দেশের মানুষ এবং সরকারের মানসিকতা আমার জীবনকে অসহনীয় করে তুলেছিল।” তিনি ইউটিউবার রাজাব বাটের অভিজ্ঞতার সঙ্গে নিজের পরিস্থিতির তুলনাও টানেন।

ছোট পোশাক বিতর্কের আগে সামিয়া সাবেক বাগদত্তা হাসান জাহিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছিলেন। এরপর থেকে তিনি দেশে নানা সামাজিক ও মানসিক চাপে ছিলেন।
বর্তমানে পাকিস্তান ছেড়ে যাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইনস্টাগ্রামে নিয়মিত ভিডিও শেয়ার করছেন সামিয়া হিজাব।